সিরাজগঞ্জে আদালতের হাজতখানা থেকে পালালো আসামি

সিরাজগঞ্জে আদালতের হাজতখানা থেকে পালালো আসামি

ফন্ট সাইজ:

সিরাজগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানা থেকে আব্দুল মমিন নামে চুরি মামলার এক আসামি পালিয়েছেন। বৃহস্পতিবার দুপুর পৌনে ১২ টার দিকে এ ঘটনা ঘটে। আসামি আব্দুল মমিন সিরাজগঞ্জ পৌর শহরের কোবদাসপাড়া মহল্লার আব্দুস সবুরের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, বেলা সাড়ে ১১ টার দিকে প্রিজন ভ্যানে জেলা কারাগার থেকে আব্দুল মমিনসহ আরও কয়েকজনকে আদালতে আনা হয়। কিন্তু পৌনে ১২টার দিকে কোর্ট পুলিশের এক সদস্য অন্য এক আসামিকে হাজতখানার ভেতরে রেখে তার হাতকড়া খোলার কাজে ব্যস্ত ছিলেন। এসময় হাজতের গেইটে থাকা এক পুলিশ সদস্যকে ধাক্কা দিয়ে আব্দুল মমিন দৌড়ে দ্বিতীয় তলার ভবন থেকে লাফ দিয়ে পালিয়ে যান।

কোর্ট পুলিশের ইন্সপেক্টর রওশন ইয়াজদানী এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হাজিরা থাকায় ওই আসামিকে আদালতের হাজতখানায় রাখা হয়েছিল। কিন্তু তিনি দৌড়ে এক পুলিশ সদস্যকে ধাক্কা দিয়ে লাফিয়ে পালিয়ে গেছেন। এখন পলাতক আসামিকে গ্রেপ্তারের জোড়ালো চেষ্টা চলমান রয়েছে।