বিশ্ব ইজতেমার দুই পর্বের তারিখ ঘোষণা

বিশ্ব ইজতেমার দুই পর্বের তারিখ ঘোষণা

ফন্ট সাইজ:

আগামী বিশ্ব ইজতেমার দুই পর্বের তারিখ নির্ধারণ করা হয়েছে। প্রথম পর্ব আগামী বছরের ৮ থেকে ১০ জানুয়ারি এবং দ্বিতীয় পর্ব ১৫ থেকে ১৭ জানুয়ারি টঙ্গীতে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সাদপন্থি নেতাদের নিয়ে সচিবালয়ে বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের এসব তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আজ বিশ্ব ইজতেমা নিয়ে তবলিগ জামাতের দুই অংশের একটি অংশ, যারা সাদপন্থি হিসেবে পরিচিত, তাদের সঙ্গে আলোচনা হয়েছে। এর আগে বেশ কয়েকদিন আগে, আপনারা নিশ্চয়ই জানেন, ইজতেমার আরেক অংশ জুবায়েরপন্থি হিসেবে যারা পরিচিত, তাদের সঙ্গে কথা হয়েছিল। এখানে সব মুরুব্বি এসেছিলেন। আমরা তখনই বলেছি, আমরা অন্য অংশের সঙ্গেও আলোচনা করবো।

তিনি বলেন, সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হচ্ছে শান্তিশৃঙ্খলা বজায় রাখা। আমরা চাই যাতে কোনো ধরনের সংঘর্ষ না হয়। কারণ, এর আগে এ ধরনের ঘটনা ঘটেছে। হতাহতের ঘটনা ঘটেছে। জাতীয় নির্বাচনের কারণে এ বছর বিশ্ব ইজতেমা হয়নি বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।