কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে মার্কিন ঘাঁটিতে ফের হামলা চালিয়েছে ইরানি বাহিনী। ইরানের সামরিক বাহিনী জানিয়েছে, তারা বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) কুয়েতে আহমেদ আল-জাবের বিমান ঘাঁটি এবং আমিরাতে আল মিনহাদ বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে।
দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, তারা এসব ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। এসব ঘাঁটিতে যোগাযোগ ব্যবস্থা, সরঞ্জাম গুদাম, ফাইটার জেট হ্যাঙ্গার এবং রাডার সিস্টেমে লক্ষ্যবস্তু করা হয়েছে।
তবে এসব হামলায় কী পরিমাণে ক্ষয়ক্ষতি এবং হতাহতের ঘটনা ঘটেছে- সেই সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
এদিকে ইতোমধ্যে কুয়েত ইরানের সর্বশেষ এই হামলার কড়া নিন্দা জানিয়েছে।
দেশটি এই হামলাকে তার সার্বভৌমত্বের লঙ্ঘন এবং দেশের নিরাপত্তা, নাগরিক ও বাসিন্দাদের প্রতি সরাসরি হুমকি হিসেবে উল্লেখ করেছে।
কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের এই হামলা সরাসরি আন্তর্জাতিক এবং জাতিসংঘ সনদের লঙ্ঘন।
