শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের ডিবিএ’র ৬২তম ব্যাচের শিক্ষাসমাপনী অনুষ্ঠিত

শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের ডিবিএ’র ৬২তম ব্যাচের শিক্ষাসমাপনী অনুষ্ঠিত

ফন্ট সাইজ:

শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের ৬২তম ব্যাচের শিক্ষা সমাপনী অনুষ্ঠিত হয়েছে। ৩১শে আগস্ট সোমবার রাজধানী উত্তরায় বিজিএমইএ-এ মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান বরেণ্য চিত্রশিল্পী অধ্যাপক মোস্তাফিজুল হক। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ডিবিএ এর বিভাগীয় প্রধান অধ্যাপক ড. বেহযাদ নূর। এছাড়াও রেজিস্ট্রার ড. পাড় মশিয়ূর রহমান ও বিবিএ ও এমবিএ এর সমন্বয়ক মো. মাহবুবুল হাসান ও এ.টি.এম শিব্বির খানসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক আলোচনায় অংশ নেন বুকম্যান রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইন্সটিটিউটের প্রধান নির্বাহী ও মালয়েশিয়ান মাল্টিমিডিয়া ইউনিভার্সিটির পোস্ট ডক্টরাল রিসার্চার এবং রয়েল ইউনিভার্সিটি অব ঢাকা এর সাবেক সহকারী অধ্যাপক ড. মো. হালিমুজ্জামান ও অনন্ত কম্পানিজ এর ব্যবস্থাপক মো. আতাউর রহমানসহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তা ও অন্যান্য অতিথিবৃন্দ। অতিথিদের হাত থেকে ক্রেস্ট গ্রহণ করেন শিক্ষার্থীরা। মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে শেষ হয় শিক্ষা সমাপনী অনুষ্ঠান। বিজ্ঞপ্তি