বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্রদল নেতা কাজি জিয়া উদ্দিন বাসিতের উদ্যোগে সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল পথশিশুদের মাঝে খেলাধুলার সামগ্রী ও খাবার বিতরণ করা হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে ভাগাভাগি করে নিতে এ মানবিক কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় শিশুদের হাতে বিভিন্ন খেলাধুলার সামগ্রী তুলে দেওয়ার পাশাপাশি খাবার বিতরণ করা হয়।
কাজি জিয়া উদ্দিন বাসিত বলেন, রাজনীতিতে কর্মসূচি, মিছিল এবং মিটিংয়ের পাশাপাশি মানুষের পাশে দাঁড়ানো এবং সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোও রাজনীতির গুরুত্বপূর্ণ অংশ। শিশুদের সুন্দর শৈশব ও ভবিষ্যৎ নিশ্চিত করতে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
