দেশে পৌঁছেছে ৭ লাখ ৬৬ হাজার ৮৬২ জন প্রবাসীর ব্যালট

পোস্টাল ভোট

দেশে পৌঁছেছে ৭ লাখ ৬৬ হাজার ৮৬২ জন প্রবাসীর ব্যালট

ফন্ট সাইজ:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে প্রবাসী নিবন্ধকারীদের মধ্যে ৭ লাখ ৬৬ হাজার ৮৬২ টি ব্যালট দেশে পৌঁছেছে। মঙ্গলবার নির্বাচন কমিশন থেকে এসকল তথ্য জানানো হয়। 
বাংলাদেশ নির্বাচন কমিশনের দেওয়া সর্বশেষ তথ্য মতে, আজ মঙ্গলবার বেলা ১০টা পর্যন্ত মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারীদের মধ্যে ৫ লাখ ২৮ হাজার ২৩৩ জন প্রবাসী ভোটার ব্যালট গ্রহণ করেছেন। এর মধ্যে ভোটদান সম্পন্ন করেছেন ৫ লাখ ১২ হাজার ৯১৬ জন ভোটার। নির্বাচন কমিশন থেকে আরও জানানো হয়, ভোটদান শেষে ৫ লাখ ২ হাজার ৪৮৭ জন ভোটার সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা ডাক বাক্সে ব্যালট জমা দিয়েছেন।

এদিকে, দেশের অভ্যন্তরে অবস্থানরত ভোটারদের জন্য পরিচালিত ICPV (In-Country PosalVoting) কার্যক্রমেও ব্যাপক সাড়া মিলেছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, আজ মঙ্গলবার বেলা ১০ টা পর্যন্ত বিডি পোস্টের মাধ্যমে ৭ লাখ ৬০ হাজার ৮৯৮ জন ভোটারদের কাছে ব্যাল্ট পাঠানো হয়েছে। এর মধ্যে ৫ লাখ ৮০ হাজার ৮৪১ জন ভোটার ব্যালট গ্রহণ করেছেন। আর ভোটদান সম্পন্ন করেছেন ৫ লাখ ৩৪ হাজার ৩৭৬ জন। এর মধ্যে ভোটারদের মাধ্যমে পোস্ট অফিস বা ডাক বাক্সে জমা দেওয়া হয়েছে ৫ লাখ ৪০৮টি ব্যালট। তবে এখন পর্যন্ত রিটার্নিং কর্মকর্তাদের হাতে পৌঁছেছে ৩ লাখ ১০ হাজার ১৫৪টি ব্যালট।

নির্বাচন কমিশন সূত্র জানায়, ধাপে ধাপে আরও ব্যালট দেশে পৌঁছানোর প্রক্রিয়া চলমান রয়েছে। কমিশনের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে, ডাকযোগে ভোট ব্যবস্থার মাধ্যমে প্রবাসী ও দেশের অভ্যন্তরে অবস্থানরত ভোটারদের অংশগ্রহণ নির্বাচনের গ্রহণযোগ্যতা ও অন্তর্ভুক্তি আরও বাড়াবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন