ধউর মোড় হতে আশুলিয়া পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধন

ধউর মোড় হতে আশুলিয়া পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধন

ফন্ট সাইজ:

দীর্ঘ প্রতীক্ষার পর ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের ধউর মোড় হতে আশুলিয়া পর্যন্ত ২ লেন বিশিষ্ট এক্সপ্রেসওয়ে যানবাহন চলাচলের জন্য আজ বুধবার খুলে দেয়া হয়েছে। এদিন সকালে আশুলিয়ার ধউর এলাকায় ফিতা কেটে উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। উদ্বোধনের পরেই যানচলাচলের জন্য এক্সপ্রেসওয়ে খুলে দেয়া হয়।

এসময় সেতু মন্ত্রী বলেন, ‘দীর্ঘ প্রতীক্ষার পরে দেশের দীর্ঘতম উড়াল সড়ক ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের একাংশ খুলে দেয়া হলো। বর্তমান সরকার ছয় মাসে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ অনেক দূর এগিয়ে নেয়ায় একাংশ খুলে দেয়া সম্পন্ন হয়েছে।’ আগামী বছর এর পুরো কাজ শেষ হবে বলেও বলেন তিনি।

উল্লেখ্য, একনেকে অনুমোদনের ৫ বছর পর রাজধানী অন্যতম ব্যস্ত প্রবেশদ্বার আশুলিয়া হয়ে দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলের সঙ্গে দ্রুত যোগাযোগ নিশ্চিত করতে ২০২২ সালের ১২ নভেম্বরে শুরু হয় ২৪ কিলোমিটার দীর্ঘ রাজধানীর দ্বিতীয় ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ।