ডিএমপি’র অভিযানে গ্রেপ্তার ৪৪২

ফন্ট সাইজ:

রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময় ১৯টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে একটি দেশীয় রিভলবার, চার রাউন্ড গুলি, ৬ হাজার ৩২৪ পিস ইয়াবা, ৩৩ পুরিয়া গাঁজা ও ৩ হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১লা সেপ্টেম্বর) ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এসব তথ্য জানান।

তিনি বলেন, ডিএমপি’র রমনা বিভাগে ৩২ জন, লালবাগ বিভাগে ৩৬ জন, ওয়ারী বিভাগে ৫০ জন, মতিঝিল বিভাগে ৫৬ জন, তেজগাঁও বিভাগে ৫৯ জন, মিরপুর বিভাগে ১৩৩ জন, গুলশান বিভাগে ২৩ জন, উত্তরা বিভাগে ৫০ জন এবং গোয়েন্দা বিভাগে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। মো. আকতার হোসেন বলেন, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।