রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২,৩৭৭ মামলা, ৫৫৭ গাড়ি ডাম্পিং

ফন্ট সাইজ:

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ২ হাজার ৩৭৭টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। এ সময় ৫৫৭টি গাড়ি ডাম্পিং এবং ২১১টি গাড়ি রেকার করা হয়েছে। সোমবার রাজধানীর বিভিন্ন এলাকায় দিনব্যাপী অভিযান চালিয়ে এসব মামলা করা হয়। মঙ্গলবার সকালে ডিএমপি’র উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. আকতার হোসেন এসব তথ্য জানান।

ডিএমপি’র তথ্যানুযায়ী, ট্রাফিক-রমনা বিভাগে ৪টি বাস, ১টি ট্রাক, ৫টি কাভার্ডভ্যান, ৬টি সিএনজিচালিত অটোরিকশা ও ২০টি মোটরসাইকেলসহ মোট ৮১টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১১টি বাস, ৮টি ট্রাক, ২৫টি অটোরিকশা ও ১২৬টি মোটরসাইকেলসহ মোট ২০৫টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ২৮টি বাস, ১৯টি কাভার্ডভ্যান, ৭২টি অটোরিকশা ও ১৯৭টি মোটরসাইকেলসহ মোট ৩৮২টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৫৭টি বাস, ৪৫টি ট্রাক, ৩৭টি কাভার্ডভ্যান, ৪০টি অটোরিকশা ও ১৩৯টি মোটরসাইকেলসহ মোট ৪৩৩টি মামলা হয়েছে।

অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৯টি বাস, ৩টি ট্রাক, ৯টি কাভার্ডভ্যান, ১৫টি অটোরিকশা ও ৬৫টি মোটরসাইকেলসহ মোট ১৫২টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ১৯টি বাস, ৬টি ট্রাক, ১১টি কাভার্ডভ্যান, ৩১টি অটোরিকশা, ১৩৯টি মোটরসাইকেলসহ মোট ২৯৭টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ৫৫টি বাস, ১টি ট্রাক, ২৭টি কাভার্ডভ্যান, ৮১টি অটোরিকশা ও ১৭০টি মোটরসাইকেলসহ মোট ৫০৬টি মামলা হয়েছে।

ট্রাফিক-গুলশান বিভাগে ৪৮টি বাস, ৩টি ট্রাক, ১৫টি কাভার্ডভ্যান, ২৪টি অটোরিকশা ও ৯৯টি মোটরসাইকেলসহ মোট ৩২১টি মামলা হয়েছে। এ ছাড়াও অভিযানকালে মোট ৫৫৭টি গাড়ি ডাম্পিং ও ২১১টি গাড়ি রেকার করা হয়েছে। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপি’র ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।