ভোটের ছুটি, ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়

ভোটের ছুটি, ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়

ফন্ট সাইজ:

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে রাজধানীসহ আশপাশের শহরগুলো ছাড়তে শুরু করেছে সাধারণ মানুষ। নির্বাচন উপলক্ষে ছুটি এবং ভোট দেয়ার তাগিদে বাড়ি ফিরছেন তারা। মঙ্গলবার সকাল থেকেই রাজধানীর গাবতলী, সায়েদাবাদ, মহাখালী বাস টার্মিনাল ও কমলাপুর রেলওয়ে স্টেশনে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে।

অন্যদিকে নির্বাচন উপলক্ষে কারখানায় ছুটি ঘোষণা করায় বিপুলসংখ্যক শ্রমজীবী মানুষ গ্রামে ফিরতে শুরু করেছেন। সকাল থেকেই গাজীপুরের চন্দ্রা, সফিপুর, মৌচাক ও কোনাবাড়ী এলাকায় দীর্ঘ সারিতে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে বাস, ট্রাক, প্রাইভেট কারসহ বিভিন্ন যানবাহন। স্বাভাবিক সময়ের তুলনায় কয়েক গুণ বেশি সময় লাগছে গন্তব্যে পৌঁছাতে। এদিকে ভিড় বেড়েছে কমলাপুর রেলস্টেশনেও।

গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহনের চাপ কয়েক গুণ বেড়েছে। থেমে থেমে যানজটের সৃষ্টি হচ্ছে। এতে দুর্ভোগে পড়েছেন ঘরমুখী যাত্রীরা।

গাজীপুরের স্টাফ রিপোর্টার জানান, ঘরমুখী মানুষের ভিড় বেড়েছে। গাড়ি কম, এজন্য ভাড়া একটু বেশি। কারখানা ছুটি দেয়ায় শ্রমিকরা ভোট দিতে বাড়িতে ফিরছেন।

টঙ্গী প্রতিনিধি জানান, গতকাল বিকাল থেকে ঢাকা ছাড়তে শুরু করেছেন মানুষ। অনেকটা যানজট সৃষ্টি হয়েছে। বাস না পেয়ে কেউ কেউ ট্রাকেও করে বাড়িতে ফিরছেন।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন