চকরিয়া পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার

ফন্ট সাইজ:

চকরিয়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দিবাগত রাত ১১টার দিকে পৌরসভাস্থ সায়মা প্লাজা থেকে একদল সাদা পোশাক পরিহিত পুলিশ পরিচয় তাকে গ্রেপ্তার করে। পরিবার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ই আগস্টের পর বিভিন্ন রাজনৈতিক মামলায় আসামি করা হয়। পরে তিনি এসব মামলায় উচ্চ আদালত থেকে জামিন নেন। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, উচ্চ আদালত থেকে জামিন পেলেও নিম্ন আদালতে উপস্থিত হয়ে প্রয়োজনীয় কাগজপত্র উপস্থাপন করে জামিন নেয়ার বিষয়টি আলমগীর চৌধুরী নিশ্চিত করতে পারেননি। এ ছাড়া চকরিয়া পৌরসভার নিজপানখালী এলাকার আমির আলী দায়ের করা টমটম গাড়ি পোড়ানো মামলা, চট্টগ্রাম রাউজানে থানার হত্যা মামলা, বিশেষ ক্ষমতা আইনের মামলা রয়েছে।