বাউফলে নবগঠিত স্কুল ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

ফন্ট সাইজ:

পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ছোট ডালিমা মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত এ পরিচিতি সভায় প্রধান অতিথি ছিলেন নবগঠিত ম্যানেজিং কমিটির সভাপতি ও কেশবপুর ফজলুল হক ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মোহাম্মদ তোফাজ্জেল হোসেন। বিশেষ অতিথি ছিলেন বিএনপি দলীয় সাবেক এমপি মো. সহিদুল আলম তালুকদারের ছেলে রাইয়ান আকাশ, উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল ফাহাদ। এ ছাড়া অনুষ্ঠানে শিক্ষক, কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। নবগঠিত ম্যানেজিং কমিটির অন্য সদস্যরা হলেন— অভিভাবক সদস্য মো. আল আমিন (রিয়াদ), শিক্ষক প্রতিনিধি এস.এম মাঈনুল ইসলাম ও সদস্য সচিব বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) ইসরাত জাহান। সভা শেষে ঈদে মিলাদুন্নবী(সা.) উদ্যাপন উপলক্ষে ছাত্র- ছাত্রীদের মধ্যে প্রতিযোগিতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে দোয়া মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক হাফেজ ওমর ফারুক।