রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালে দায়িত্বরত অবস্থায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ বিমান বাহিনীর ৩ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। সোমবার রাত আনুমানিক ১০টা ২০ মিনিটের দিকে এই দুর্ঘটনা ঘটে
বিমানবাহিনীর নিহত সদস্যরা হলেন ওয়ারেন্ট অফিসার মাহমুদ, কর্পোরাল পিয়াস ও এলএসি জুবাইদুল।
আহতদেরকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।
এ বিষয়ে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, দুর্ঘটনায় নিহত তিনজনই বিমান বাহিনীর সদস্য। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। এ বিষয়ে বিস্তারিত মঙ্গলবার জানানো হবে।
শাহজালালের থার্ড টার্মিনালে দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ সদস্য নিহত
স্টাফ রিপোর্টার
অনলাইন
১ ঘন্টা আগে
১ সেপ্টেম্বর (মঙ্গলবার), ২০২৬, ৮ঃ৪৫ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
