রামগতিতে মাদকবিরোধী র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত

ফন্ট সাইজ:

মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয় এবং তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার আলেকজান্ডার বাজারে মাদকবিরোধী র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার সকাল ১১টায় আলেকজান্ডার বাজার এলাকায় এ মাদকবিরোধী কর্মসূচির আয়োজন করা হয়। আলেকজান্ডার পাইলট উচ্চ বিদ্যালয় থেকে শুরু হয়ে র‌্যালিটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে পথসভায় মিলিত হয়। পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রামগতি ও কমলনগর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার জনাব শামসুল আলম। এ ছাড়া বক্তব্য দেনÑ রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান, রামগতি উপজেলা বিএনপি’র সভাপতি মোহাম্মদ জামাল উদ্দিন এবং রামগতি পৌরসভা বিএনপি’র সভাপতি আলহাজ শাহেদ আলী পটু।

এ ছাড়া এ সময় উপস্থিত ছিলেন- রামগতি পৌরসভা বিএনপি’র সাধারণ সম্পাদক ছৈয়দ মুর্তাজা আল-আমিন, পৌরসভা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক বাবু অপরূপ, যুগ্ম আহ্বায়ক দিদারুল ইসলাম খন্দকার, যুগ্ম আহ্বায়ক প্রফেসর দিদার উদ্দিনসহ রাজনৈতিক নেতৃবৃন্দ। আলেকজান্ডার কামিল মাদ্রাসা ও আলেকজান্ডার সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরাও মাদকবিরোধী র‌্যালি ও পথসভায় অংশগ্রহণ করেন।