সিলেটের পল্লব কারাগারে

ফন্ট সাইজ:

সিলেটের বিয়ানীবাজারের সাবেক উপজেলা চেয়ারম্যান ও নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতা আবুল কাশেম পল্লবকে কারাগারে প্রেরণ করা হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে তাকে আদালতে তোলা হয়। বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জাফর মো. মাহফুজুল কবির জানান, দু’টি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। শুনানি শেষে আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। এর আগে শনিবার রাত ১১টার দিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে সময় তিনি এভারকেয়ার হাসপাতালে একজন রোগী দেখতে গিয়েছিলেন। ঢাকায় গ্রেপ্তার হওয়ার পর আবুল কাশেম পল্লবকে বিয়ানীবাজার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে পুলিশের একটি দল তাকে নিয়ে সিলেটের উদ্দেশ্যে রওনা দেয়। আবুল কাশেম পল্লব বিয়ানীবাজার উপজেলা পরিষদের দুইবারের সাবেক চেয়ারম্যান। তার বিরুদ্ধে বিয়ানীবাজার থানায় চারটি মামলাসহ গোলাপগঞ্জ ও সিলেটের বিভিন্ন থানায় আরও অন্তত ১৬টি মামলা রয়েছে।