দেশ জুড়ে মাতৃ, নবজাতক ও শিশু স্বাস্থ্যসেবা শক্তিশালী করতে বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে ২৪ লাখ ডলারের (২৯ কোটি ৩২ লাখ ৮০ হাজার টাকা) চিকিৎসা সরঞ্জাম ও উপকরণ দিচ্ছে যুক্তরাষ্ট্র। মানসম্মত স্বাস্থ্যসেবার সুযোগ সম্প্রসারণে বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল পরিদর্শন করে চিকিৎসা সরঞ্জাম ও উপকরণ সিভিল সার্জন ডা. মো. মিজানুর রহমানের কাছে মাতৃ ও নবজাতকের স্বাস্থ্যসেবা বিষয়ক প্রশিক্ষণ মডেল হস্তান্তরের সময় এ তথ্য জানান।
এ সময় রাষ্ট্রদূত বলেন, যুক্তরাষ্ট্রের বৃহত্তর এই সহায়তার মধ্যে রয়েছে নবজাতকের শরীর উষ্ণ রাখার (হবনিড়ৎহ ধিৎসবৎং) ও শ্বাসপ্রশ্বাসে সহায়তাকারী সরঞ্জাম (নৎবধঃযরহম বয়ঁরঢ়সবহঃ), গুরুতর অপুষ্টিতে আক্রান্ত শিশুদের জন্য থেরাপিউটিক ফুড এবং টিকার কার্যকারিতা বজায় রাখার উপকরণ (সধরহঃধরহ পড়ষফ পযধরহ ংঁঢ়ঢ়ষরবং)। যুক্তরাষ্ট্রের অর্থায়নে ঋঐও ৩৬০, ঔযঢ়রবমড়, ঔঝও ও ইউনিসেফ-এর মাধ্যমে এসব সরঞ্জাম ও উপকরণ দুর্গম এলাকাসহ দেশ জুড়ে হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছে দেয়া হচ্ছে। ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেন, বাংলাদেশের সঙ্গে আমাদের দীর্ঘমেয়াদি প্রতিশ্রুতির একটি অংশ এটি। স্বাস্থ্য আমাদের সহযোগিতার প্রাচীনতম ক্ষেত্রগুলোর মধ্যে একটি। মার্কিন যুক্তরাষ্ট্র উল্লেখযোগ্য স্বাস্থ্য সহায়তা প্রদান অব্যাহত রেখেছে। যা মূলত সংক্রামক রোগ ও সংক্রামক রোগ প্রতিরোধের ওপর ফোকাস করে। তবে আজ আমরা যেমন এখানে দেখেছি, মাতৃ ও শিশু স্বাস্থ্যেও কিছু অব্যাহত সমর্থন রয়েছে। এই সহায়তা বাস্তবভিত্তিক অংশীদারত্বের মাধ্যমে স্বাস্থ্যব্যবস্থা সুদৃঢ় করা এবং যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যখাতের উদ্ভাবনকে এগিয়ে নেয়ার লক্ষ্যে আমেরিকা ফার্স্ট গ্লোবাল হেলথ স্ট্র্যাটেজি বাস্তবায়নে সহায়ক ভূমিকা রাখছে।
এর আগে তিনি তেঁতুলিয়া উপজেলায় অবস্থিত চতুর্দেশীয় বাংলাবান্ধা স্থলবন্দর ও মহানন্দা নদীসহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। এ সময় রাষ্ট্রদূতের সফরসঙ্গী হিসেবে ছিলেন তার সহধর্মিণী ডিয়ান ডাও, মার্কিন দূতাবাস বাংলাদেশের ডেপুটি চিফ অব মিশন মেগান বোল্ডিন সহ দূতাবাসের প্রতিনিধিরা। সীমান্ত এলাকার নান্দনিক পরিবেশ ও চারপাশের সবুজ প্রকৃতি দেখে মুগ্ধ হন মার্কিন রাষ্ট্রদূত ও তার স্ত্রী। পরে বাংলাবান্ধা জিরোপয়েন্টে কিছু সময় অবস্থান করে নির্মল পরিবেশ উপভোগ করেন তারা। তিনি হাসপাতাল পরিদর্শন শেষে পঞ্চগড় সার্কিট হাউজে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমিরের সঙ্গে মতবিনিময় করেন এবং তার আমন্ত্রণে মধাহ্ন ভোজে অংশ নেন । এ সময় জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভিন, পুলিশ সুপার আবু সাঈম উপস্থিত ছিলেন।
