জাতীয় দলকে বিদায় বলে দিলেন মেসি

জাতীয় দলকে বিদায় বলে দিলেন মেসি

ফন্ট সাইজ:

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে দিলেন লিওনেল মেসি। আর্জেন্টিনার জার্সি গায়ে আর খেলতে দেখা যাবে না এ ফুটবল জাদুকরকে। ২০২৬ বিশ্বকাপের ফাইনালই ৩৯ বছর বয়সী মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ হয়ে রইলো। নিউ ইয়র্কে ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হার দেখে আর্জেন্টিনা। অধিনায়ক হিসেবে ফিফা বিশ্বকাপের তিনটি ফাইনালে খেলা একমাত্র ফুটবলার মেসি। ব্রাজিলিয়ান ফুটবলার কাফুও তিনটি ফাইনাল খেলেছেন।
সোমবার অবসরের ঘোষণায় লিওনেল মেসি বলেন, ‘আমি মনে খুব কষ্ট পাচ্ছি। কিন্তু মনে হচ্ছে সময়টা এসে গেছে।’

নিজের ফেসবুক পেজে সোমবার ৩৯ বছর বয়সী আর্জেন্টাইন কিংবদন্তি লেখেন, ‘(বিশ্বকাপ) ফাইনালের পর এতদিন সময় যাওয়ার পর, অনেক ভেবেচিন্তে, আমি আপনাদের সকলকে জানাতে চাই যে আমি জাতীয় দল থেকে অবসর নিচ্ছি।’
গত ৮ই আগস্ট পিতা হোর্হে মেসির মৃত্যুর পর এমন ইঙ্গিত দিয়েছিলেন আর্জেন্টিনা অধিনায়ক। আর্জেন্টিনার পরবর্তী বড় টুর্নামেন্ট কোপা আমেরিকা ২০২৮। মেসির বয়স হবে তখন ৪১।
গত জুলাইয়ে সর্বশেষ বিশ্বকাপ ফাইনালে হারের পর জাতীয় দল থেকে অবসর নেয়ার কথা ভেবেছিলেন লিওনেল মেসি। ভাবনাগুলো আগেই খাতায় লিখে রেখেছিলেন মেসি। বাবাকে হারানোর পর অবসর নেয়ার ব্যাপারে সিদ্ধান্ত চূড়ান্ত করেন সর্বকালের অন্যতম সেরা এ ফুটবলার।

সামাজিক যোগাযোগমাধমে দেয়া পোস্টে খাতায় সেসব কথা লেখার ছবি পোস্ট করে স্ট্যাটাসের শেষ দুটি বাক্যে মেসি জানিয়েছেন, ‘এই কথাগুলো আমি ২১ জুলাই লিখেছিলাম, ফাইনালের দুই দিন পর। আজ আমার বাবার ঘটনার পর, আমি আগের চেয়েও বেশি নিশ্চিত।’