সারা দেশে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ১৬৩ জন। এটি চলতি বছরে একদিনে সর্বোচ্চ।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এ নিয়ে চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৭ জনে। একই সময়ে মোট আক্রান্তের সংখ্যা হয়ে গেল ৩৫ হাজার ৮৪৬ জন।
