ইরানের প্রধান তেল হাব খার্গ দ্বীপ ধ্বংসের দুটি এআই নির্মিত ভিডিও পোস্ট করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালির লারক দ্বীপে মার্কিন সামরিক হামলার কয়েক ঘণ্টার মাথায় এই পোস্ট করেন তিনি। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি।
সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে শেয়ার করা এআই ভিডিওতে তেলের ট্যাংকার ও সংরক্ষণাগারে ভয়াবহ বিস্ফোরণ হতে দেখা যায়। ক্যাপশনে ট্রাম্প লেখেন, খার্গ দ্বীপকে উড়িয়ে দেয়া হচ্ছে। ইরানের মোট তেল রপ্তানির প্রায় ৯০ ভাগ পরিচালিত হয় কৌশলগত গুরুত্বপূর্ণ এই দ্বীপ থেকে। যুদ্ধ শুরুর পর থেকেই এটি ধ্বংস বা দখলের হুমকি দিয়ে আসছিলেন ট্রাম্প। ওপেকের তৃতীয় বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ ইরানের গভীর সমুদ্রের এই ঘাঁটিতে হামলা দেশটির জ্বালানি বাণিজ্য ও অর্থনীতিকে মারাত্মক বিপর্যয়ের মুখে ফেলতে পারে।
