শহীদ রুমী স্মরণে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এমসি কলেজ শাখার উদ্যোগে গতকাল সকাল সাড়ে ১১টায় পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ক্যাম্পাসের শহীদ মিনারে শহীদ রুমীর অস্থায়ী প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট নগর শাখার সভাপতি সুমিত কান্তি পিনাক, এমসি কলেজ শাখার সংগঠক দোয়েল রায়, অনিক দাস, অপূর্ব রায় প্রমুখ। বক্তারা বলেন- ১৯৭১ সালে একটি স্বাধীন ও বৈষম্যহীন দেশ নির্মাণের জন্য জীবন দেন শহীদ শাফী ইমাম রুমীসহ ক্র্যাক প্লাটুনের বীরেরা। মেধাবী তরুণ রুমী চাইলেই বিদেশে পাড়ি দিয়ে নিরাপদ জীবনযাপন করতে পারতেন। কিন্তু দেশকে, দেশের মানুষকে ভালোবেসে তিনি বেছে নেন গেরিলা জীবন।
এমসি কলেজে মুক্তিযুদ্ধে শহীদ শাফী ইমাম রুমী স্মরণে শ্রদ্ধা নিবেদন
স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
৩১ আগস্ট (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
