সিলেটে গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের নাগরিক সমাবেশ

লোডশেডিং বন্ধ না হলে করুণ পরিণতি ভোগ করতে হবে

ফন্ট সাইজ:

গ্যাসের দাম বৃদ্ধির পাঁয়তারা, বিদ্যুতের তীব্র লোডশেডিং বন্ধ, ত্রুটিযুক্ত বিদ্যুতের প্রি-পেইড মিটার বাতিল, গ্যাসের মতো বিদ্যুতের প্রিপেইড মিটার স্থাপন, গ্যাস-বিদ্যুতের নানা সংকটের সমাধান ও নিত্যপণ্যের মূল্যের ঊর্ধ্বগতি রোধ করার দাবীতে গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের উদ্যোগে গতকাল বিকেলে সিলেট নগরীর ঐতিহাসিক কোর্ট পয়েন্ট নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক ও সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক এডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী আবদালের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সদস্য সচিব মকসুদ হোসেন।

সংগঠনের কেন্দ্রীয় সদস্য মানবাধিকারকর্মী সৈয়দ আকরাম আল সাহান ও কেন্দ্রীয় সদস্য, দুর্নীতিবিরোধী সংগঠক শাহিদুর রহমান জুনুর যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন চৌধুরী, কেন্দ্রীয় উপদেষ্টা নেছারুল হক চৌধুরী বুস্তান স্যার, কেন্দ্রীয় নেতা ডা. অরুণ কুমার দেব, কেন্দ্রীয় নেতা মামুনুর রশিদ এডভোকেট, মো. লায়েক মিয়া, ব্যবসায়ী নেতা বিশিষ্ট সমাজসেবক আব্দুল গফুর, সাংবাদিক আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, ইসমত ইবনে ইসহাক সানজিদ, মুজিবুর রহমান চৌধুরী, শ্রমিক নেতা মিজান গাজী, রিকন তালুকদার লিখন, আম্বরখানা বাজার ব্যবসায়ী সমিতির সেক্রেটারি গুলজার আহমদ, সাংবাদিক শফিকুর রহমান, কবি কামাল আহমদ, হিউম্যান সার্ভিস চ্যারেটির সভাপতি সাইফুল আলম প্রমুখ।

সভাপতির বক্তব্যে এডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী আবদাল বলেন, বিদ্যুতের তীব্র লোডশেডিং এর কারণে মানুষের কর্মজীবন, বিশ্রাম, ছাত্রদের লেখাপড়া মোটকথা জাতীয় অর্থনীতিতে তীব্র প্রভাব ফেলেছে। এতে অর্থনীতি মহাসংকট দেখা দিবে। নিত্যপণের মূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ জনগণের পকেট শূন্য। আইনশৃঙ্খলা বুনিয়াদ ভেঙে পড়েছে। মানুষের নিরাপদ আশ্রয়স্থল নিজে ঘরেও আজ নিরাপত্তা নেই। নুনের চেয়ে খুন সস্তা।