সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯শে সেপ্টেম্বর

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯শে সেপ্টেম্বর

ফন্ট সাইজ:

সালমান শাহ হত্যা মামলায় তার সাবেক স্ত্রী সামিরা হকসহ ১১ আসামির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারো পিছিয়েছে। আগামী ২৯শে সেপ্টেম্বর নতুন দিন ধার্য করেছেন আদালত।

গতকাল মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের দিন নির্ধারিত ছিল। এদিন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের পরিদর্শক জিয়াউল মোর্শেদ প্রতিবেদন দাখিল করতে পারেননি। পরে ঢাকার মহানগর হাকিম মো. জুয়েল রানার আদালত প্রতিবেদন দাখিলের নতুন দিন ধার্য করেন।


আরও পড়ুন:
কী করবেন?