‘আওয়ারাপান-২’র ব্যাপক সাফল্যের মধ্যেই ভাইরাসবাহিত সোয়াইন ফ্লু’তে আক্রান্ত হয়েছেন অভিনেতা ইমরান হাশমি। ক’দিন অসুস্থ থাকার পর পরীক্ষা করা হলে চিকিৎসকরা এই ভাইরাসের উপস্থিতি নিশ্চিত করেন। আপাতত তাকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে বলা হয়েছে। সম্প্রতি কাজের সূত্রে রাঁচিসহ একাধিক শহর ভ্রমণ শেষে মুম্বই ফেরেন ইমরান।
এরপরই অসুস্থ হয়ে পড়েন। অসুস্থতার কারণে ব্যাঙ্গালুরুতে অনুষ্ঠিত সিনেমাটির বিশেষ প্রদর্শনীতেও উপস্থিত থাকতে পারেননি এ অভিনেতা।
আরও পড়ুন:
কী করবেন?
