তুমুল সমালোচনার মুখেও বক্স অফিসে ঝড় তুলে চলেছে কন্নড় সুপারস্টার ইয়াশের সিনেমা ‘টক্সিক’। মুক্তির চতুর্থ দিনে বিশ্ব জুড়ে সিনেমাটির মোট আয় ২৫৫ কোটি রুপি ছাড়িয়ে গেছে।
সাকনিল্কের তথ্য অনুযায়ী, চারদিনে ভারতের বাজার থেকে ছবিটির নিট আয় দাঁড়িয়েছে ২২৭.৫০ কোটি রুপি। আন্তর্জাতিক বাজারসহ বিশ্ব জুড়ে ছবিটির সর্বমোট গ্রস সংগ্রহ দাঁড়িয়েছে ২৫৪.৭৫ কোটি রুপি। ছবিতে ইয়াশের বিপরীতে রয়েছেন কিয়ারা আদভানি।
আরও পড়ুন:
কী করবেন?
