বান্দরবানে সেনাবাহিনীর উদ্যোগে অসহায় পরিবারকে আর্থিক সহায়তা

ফন্ট সাইজ:

বান্দরবানে সেনা রিজিয়নের উদ্যোগে দরিদ্র, নিরীহ, দুস্থ ও অসহায় পরিবারের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। রোববার সকালে বান্দরবান সেনা রিজিয়নের এমডিএস এম্বুলেন্স ও ৭ ফিল্ডের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ কর্মসূচিতে ৩৪টি অসহায় পরিবারকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেডিসিন বিশেষজ্ঞ ক্যাপ্টেন ফুয়াদ।

এ সময় মেডিকেল অফিসার ক্যাপ্টেন ঈশ্বরী, রিজিয়নের স্টাফ অফিসারসহ সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বান্দরবানের বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত ছিলেন। কর্মসূচির আওতায় দরিদ্র ও অসহায় পরিবারের সদস্যদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা, পরামর্শ এবং ওষুধ প্রদান করা হয়। পাশাপাশি ৬৯ পদাতিক ব্রিগেড, বান্দরবান সেনা রিজিয়নের পক্ষ থেকে অসহায় পরিবারগুলোর মাঝে নগদ অর্থ সহায়তা দেয়া হয়। এ সময় সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনী দেশের যেকোনো দুর্যোগ, সংকট ও মানবিক পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে বদ্ধপরিকর।

ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে। বিনামূল্যে চিকিৎসাসেবা ও আর্থিক সহায়তা পেয়ে স্থানীয় দরিদ্র ও অসহায় পরিবারের সদস্যরা বাংলাদেশ সেনাবাহিনীর এ উদ্যোগকে স্বাগত জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।