জামালদের নতুন ম্যানেজার আমিরুল ইসলাম

কো-অর্ডিনেটর আমের খান

জামালদের নতুন ম্যানেজার আমিরুল ইসলাম

ফন্ট সাইজ:

ফিফা এশিয়ান কাপকে সামনে রেখে জাতীয় দলের অফিশিয়ালদের দায়িত্ব বণ্টন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। দীর্ঘ ১১ বছর পর বাংলাদেশ জাতীয় ফুৃটবল দলের ম্যানেজারের দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য মো. আমিরুল ইসলাম বাবু। টিম লিডারের দায়িত্বে থাকবেন বাফুফে কার্যনির্বাহী কমিটির সদস্য মো. ইকবাল হোসেন। সদ্য বিদায়ী ম্যানেজার আমের খান পেয়েছেন টিম কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব। আজ বাফুফে মিডিয়া ম্যানেজার সাদমান সাকিবের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।



২০১৫ সালের কেরালায় হওয়া সাফ চ্যাম্পিয়নশিপে জাতীয় দলের ম্যানেজারের দায়িত্ব সামলান বাবু। এরপর লম্বা সময় নারী দলের ম্যানেজারের দায়িত্ব পালন করেছেন। পুরোনো ভূমিকায় ফিরলেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের এই সংগঠক। তিন দিন আগে জাতীয় দল কমিটির সভায় ম্যানেজার পদ নিয়ে একাধিক নির্বাহী সদস্য আগ্রহ প্রকাশ করেন। সেই তালিকায় ছিলেন আমিরুল। শেষ পর্যন্ত তাকে এই দায়িত্ব দেয়া হয়। এর আগে প্রায় দেড় বছর জাতীয় দলের ম্যানেজারের দায়িত্বে ছিলেন আমের খান। তিনি বাফুফের নির্বাহী কমিটির সদস্য না হওয়ায় তার নিয়োগ নিয়ে প্রশ্ন উঠে। আগামী সেপ্টেম্বর-অক্টোবরে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠেয় ফিফা আসিয়ান কাপে অংশ নেবে বাংলাদেশ। ২৪শে সেপ্টেম্বর থেকে ৪ঠা অক্টোবরের এই টুর্নামেন্টে বাংলাদেশ খেলবে প্রিমিয়ার ডিভিশনে।