নাগরপুরে পুত্রের হাতে পিতা খুন

ফন্ট সাইজ:

টাঙ্গাইলের নাগরপুরে মাদকের টাকা না পেয়ে নির্মমভাবে পিতাকে হত্যা করেছে পুত্র মোস্তফা। গতকাল সকালে উপজেলার বেকড়া ইউনিয়নের কোনাবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। জানা যায়, ভ্যানচালক পিতা রহিম ভূঁইয়া খাবার খেতে বসেন। এ সময় মাদকাসক্ত ছেলে মোস্তফা বাবার কাছে টাকা দাবি করে।

টাকা দিতে দেরি হওয়ায় মোস্তফা মসলা বাটার শীল দিয়ে উপর্যুপরি আঘাত করে পিতার মাথায়। আঘাতের ফলে রহিম ভূঁইয়া ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে এবং সেখানেই মৃত্যুবরণ করেন। নাগরপুর থানার অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি এবং লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করি। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।