রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ২৫টি মামলা দায়ের করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগ কর্তৃক ৫১ জন, লালবাগ বিভাগ কর্তৃক ৩৮ জন, ওয়ারী বিভাগ কর্তৃক ৪৮ জন, মতিঝিল বিভাগ কর্তৃক ৬৪ জন, তেজগাঁও বিভাগ কর্তৃক ৭৬ জন, মিরপুর বিভাগ কর্তৃক ১৬৮ জন, গুলশান বিভাগ কর্তৃক ৩৪ জন, উত্তরা বিভাগ কর্তৃক ৪৩ জন ও গোয়েন্দা বিভাগ কর্তৃক ১ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় ৪০৫৪ পিস ইয়াবা, ৩৪৬ গ্রাম গাঁজা, ১০০ গ্রাম স্বর্ণ, ২ টি চাকু, ৯ টি মোবাইলফোন ও একজন ভিকটিমকে উদ্ধার করা হয়।
রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
