ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ১১তম ধাপে ইসরাইলের বীর আস-সাব (বিয়ারশেবা) শহরকে লক্ষ্যবস্তু করা হয়েছে। ইরানি সংবাদ সংস্থা তাসনিম এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, হামলায় শহরটির ইসরাইলি সেনাবাহিনীর কমিউনিকেশন কমপ্লেক্সে আঘাত হানা হয়েছে।
আরও পড়ুন:
সৌদির বিমানবন্দর-তেল স্থাপনায় হামলা
পরে তাসনিম একটি ভবনের ছবি প্রকাশ করে জানায়, সেটিই লক্ষ্যবস্তু করা স্থাপনা। সংস্থাটির দাবি অনুযায়ী, ওই ভবনে মাইক্রোসফটসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক কোম্পানির কার্যালয় রয়েছে।
