শেরপুরের নালিতাবাড়ী ও ঝিনাইগাতী সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৭০৫ বোতল ভারতীয় মদ জব্দ করেছে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)। জব্দ করা মদের সিজার মূল্য ১০ লাখ ৫৭ হাজার ৫০০ টাকা। বিজিবি সূত্রে জানা গেছে, গতকাল গোপন সংবাদে নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ও ঝিনাইগাতী উপজেলার গুরুচরণ দুধনই এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করা হয়। এ সময় মালিকবিহীন অবস্থায় ৭০৫ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) জানায়, সীমান্তে মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি’র অভিযান ও নজরদারি অব্যাহত রয়েছে।
সীমান্তে ১০ লাখ টাকার মদ জব্দ
নালিতাবাড়ী (শেরপুর) সংবাদদাতা
৩০ আগস্ট (রবিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
