খুলনায় বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

ফন্ট সাইজ:

খুলনা মহানগরীর ২১ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত গভীর রাতে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। রাতে কার্যালয়টি বন্ধ ছিল। কে বা কারা ককটেল নিক্ষেপ করেছে তা পরিষ্কারভাবে জানাতে পারেনি কেউ। পুলিশ ও স্থানীয়রা জানায়, রাত ১২টার কিছুক্ষণ পরেই বিএনপি কার্যালয়ের সামনে বিকট শব্দ হয়। স্থানীয়রা খবর পেয়ে কার্যালয়ের সামনে ভিড় করেন।

ককটেল বিস্ফোরণের সংবাদ পেয়ে বিএনপি’র নেতৃবৃন্দরা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় খুলনা মহানগর বিএনপি’র দপ্তরে দায়িত্বপ্রাপ্ত শফিকুল ইসলাম টিপু মধ্যরাতেই বিএনপি’র কার্যালয় পরিদর্শন করেন। এদিকে হামলার পর টহলরত পুলিশ ঘটনাস্থলে এসে আলামত সংগ্রহ করেন। খুলনা সদর ফাঁড়ির ইনচার্জ এসআই মোস্তফা বলেন, আমি ছুটিতে ছিলাম। রাতে বোমা বিস্ফোরণের সংবাদ পেয়ে ঘটনাস্থলে যাই। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। হামলার সঙ্গে জড়িত দুষ্কৃতকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে ইতিমধ্যে অভিযান শুরু হয়েছে বলে জানান তিনি।