বাহুবলে পোল্ট্রি খামারি খুন

বাহুবলে পোল্ট্রি খামারি খুন

ফন্ট সাইজ:

হবিগঞ্জের বাহুবলে মোবাইল ফোনের চার্জার নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় সায়েদ মিয়া (৪৮) নামে এক পোল্ট্রি খামারি খুন হয়েছেন। শুক্রবার রাত ৮টার দিকে বাহুবল উপজেলার হরহরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সায়েদ উপজেলার ভৈরবীকোণা প্রকাশিত চারগাঁও গ্রামের মৃত আজমত উল্লাহর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সায়েদ উপজেলার ৩নং সাতকাপন ইউনিয়নের হরহরিয়া গ্রামে একটি পোল্ট্রি মোরগের খামার স্থাপন করেন।

প্রতিদিনের মতো শুক্রবার সন্ধ্যায় তিনি খামার দেখাশুনা করতে যান। এ সময় মোবাইল ফোনের চার্জার নিয়ে সুতিন গ্রামের মাসুক মিয়ার সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। এ ঘটনার জেরে রাত ৮টার দিকে মকবুলের পক্ষের লোকজন সায়েদের ওপর অতর্কিত হামলা চালিয়ে তাকে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাহুবল মডেল থানার ওসি (তদন্ত) মো. ইকতার মিয়া বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।