মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলো ৪ হাজার রোগী

মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলো ৪ হাজার রোগী

ফন্ট সাইজ:

মানিকগঞ্জে মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে সাটুরিয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা দেয়া হয়েছে। শনিবার সকালে সাটুরিয়া উপজেলার গিরীশ ইনস্টিটিউশন প্রাঙ্গণে বিনামূল্যে চিকিৎসাসেবা কার্যক্রম পরিদর্শন করেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। এ সময় তিনি ঘুরে ঘুরে অসুস্থ রোগীদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের খোঁজখবর নেন। সকাল থেকে বিকার ৪টা পর্যন্ত দিনব্যাপী এই বিশেষ ক্যাম্পে এলাকার প্রায় ৪ হাজার সুবিধাবঞ্চিত নারী, পুরুষ ও শিশু সম্পূর্ণ বিনামূল্যে আধুনিক স্বাস্থ্যসেবা গ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন- ?মুন্নু মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আব্দুল করিম ও মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. জুলফিকার আহমেদ আমিন। বিনামূল্যে চিকিৎসাসেবা কার্যক্রম নিয়ে মুন্নু মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক জানান, আমরা অসহায় রোগীদের শুধু বিনামূল্যে চিকিৎসাসেবাই দিচ্ছি না বরং প্রয়োজনীয় সকল ওষুধও বিনামূল্যে বিতরণ করছি।

এ ছাড়া, রোগীদের সুবিধার্থে ইসিজি ও ডায়াবেটিস পরীক্ষাসহ বিভিন্ন প্যাথলজিক্যাল পরীক্ষার সুব্যবস্থা রাখা হয়েছে। মুন্নু মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আব্দুল করিম তার বক্তব্যে বলেন, স্বাস্থ্যসেবা থেকে যেন কোনো মানুষ বঞ্চিত না হন, সেজন্য আমাদের বিনামূল্যে চিকিৎসাসেবার এই কার্যক্রম নিরবচ্ছিন্নভাবে চলমান থাকবে। চিকিৎসাসেবা কার্যক্রম পরিদর্শনকালে খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা বলেন, প্রান্তিক ও অসহায় জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়া আমাদের অগ্রাধিকার। মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশন সব সময় মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়িয়েছে এবং ভবিষ্যতেও সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের সামাজিক ও মানবিক কর্মকাণ্ড অব্যাহত থাকবে।