বেরোবি থেকে জাপান জয়, মেক্সট স্কলারশিপে বর্মণের নতুন স্বপ্নযাত্রা

বেরোবি থেকে জাপান জয়, মেক্সট স্কলারশিপে বর্মণের নতুন স্বপ্নযাত্রা

ফন্ট সাইজ:

জাপান সরকারের মর্যাদাপূর্ণ মেক্সট স্কলারশিপ অর্জন করে দেশটির রিতসুমেইকান বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর পড়ার সুযোগ পেয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী পবিত্র বর্মণ। তিনি বিশ্ববিদ্যালয়ের দশম ব্যাচের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি ঠাকুরগাঁও সদর উপজেলায়। জাপানের শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের (গঊঢঞ) অধীন এ স্কলারশিপে তিনি রিতসুমেইকান বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে এডভান্সড ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক অ্যান্ড কম্পিউটার সিস্টেমস বিষয়ে মাস্টার্স করবেন।

সেপ্টেম্বর ২০২৬ থেকে তার পড়াশোনা শুরু হবে। স্কলারশিপের আওতায় টিউশন ও ভর্তি ফি মওকুফের পাশাপাশি ভ্রমণ ব্যয় ও মাসিক ভাতা পাবেন তিনি। বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষে গবেষণায় যুক্ত হন বর্মণ। তিনি বলেন, মেক্সট স্কলারশিপ পাওয়া আমার জন্য অনেক বড় আশীর্বাদ ও সৌভাগ্যের বিষয়। দীর্ঘদিন ধরেই আমার ইচ্ছা ছিল এক্সপেরিমেন্টাল রিসার্চ ভালোভাবে শেখার। জাপানে সেই সুযোগ পাবো বলে আশা করছি। তার গবেষণা তত্ত্বাবধায়ক অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান বলেন, আমাদের শিক্ষার্থীর এই অর্জনে আমরা খুবই আনন্দিত। এটি শুধু বেরোবির জন্য নয়, দেশের জন্যও গর্বের বিষয়।