শিবচরে যুবদল নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ

শিবচরে যুবদল নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ

ফন্ট সাইজ:

মাদারীপুরের শিবচরে ভাণ্ডারী কান্দি ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মো. জুনায়েদ চৌকদারের ওপর নৃশংস হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা ও পৌরসভা যুবদল। শুক্রবার বিকালে কলেজ মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ৭১ চত্বরে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়। প্রতিবাদ সমাবেশে বক্তারা অবিলম্বে যুবদল নেতা জোনায়েদ চোকদারের ওপর হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।

অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন যুবদল নেতৃবৃন্দ। এ সময় মাদারীপুর জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সরকার, শিবচর পৌর যুবদলের সাবেক সভাপতি শাহীন গোমস্তা, সাবেক সাধারণ সম্পাদক মহিন বেপারী, পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জামাল শিকদার, শিবচর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম সজীব খান, উপজেলা যুবদল নেতা শাওন চৌধুরী, যুবদল নেতা রাসেল মোল্লা, যুবনেতা সুমন মাতবর, কাদির শেখ, বাদশা মুন্সী, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মনজিল সিহাব, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওমর বেপারী, যুগ্ম আহ্বায়ক ঠান্ডু আকন প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ২৫শে আগস্ট সকালে উপজেলার ভাণ্ডারী কান্দি ইউনিয়ন পরিষদের সদস্য ও ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি জোনায়েদ চোকদারের ওপর একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে হামলা চালিয়ে পায়ের রগ কেটে ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে চলে যায়। পরে তাকে উদ্ধার করে প্রথমে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে।