কালিয়ায় প্রতিবন্ধী কিশোরী ধর্ষিতা

ফন্ট সাইজ:

নড়াইলের কালিয়া উপজেলা ইলিয়াছাবাদ ইউনিয়নে রাজাপুর গ্রামের ২১ বছরের প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে আমির মুন্সী (২৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সকাল ১০টায় তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আমির মুন্সী ওই গ্রামের ছিদ্দিক মুন্সীর ছেলে।

ভুক্তভোগী কিশোরীর পরিবার ও কালিয়া থানার ওসি মো. ইদ্রিস আলী জানান, প্রতিবন্ধী ওই কিশোরীর মা জীবিকার তাগিদে প্রতিদিন তেরখাদা উপজেলায় চাকরির সুবাদে যান। কিশোরী একা বাড়িতে থাকতো। এ সুযোগে তার আপন খালাতো ভাই আমির মুন্সী প্রায়ই তাকে ধর্ষণ করে। গত ২১শে আগস্ট সর্বশেষ ধর্ষণের স্বীকার হলে প্রতিবেশী আত্মীয়স্বজনরা ঘটনাটি দেখে ফেলে। পুলিশ ঘটনা জানতে পেরে আমির মুন্সীকে আটক করে থানায় নিয়ে যায়। আমির মুন্সীর স্ত্রী প্রেগন্যান্ট। এ ঘটনায় কালিয়া থানায় নারী ও শিশু নির্যাতনে মামলা হয়েছে।