রাঙ্গামাটিতে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১০

ফন্ট সাইজ:

রাঙ্গামাটি কোতোয়ালি থানা পুলিশের বিশেষ অভিযানে পলাতক এজাহারনামীয় আসামিসহ মোট ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত বৃহস্পতিবার রাঙ্গামাটি পৌরসভার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিবের নির্দেশনায় ও কোতোয়ালি থানার ওসি মো. জসীম উদ্দীনের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার পাঁচ মাদক কারবারি হলো- তবলছড়ি ওয়াপদা কলোনির সুকুমার দাশ (৪০), রিজার্ভ বাজারের নাপ্পিঘাটার আব্দুল মান্নান (৪৫), নদীর পাড় এলাকার মো. খোকন মিয়া (৩৫), স্বর্ণটিলা এলাকার মো. সুরুজ মিয়া (৪৪) এবং পূর্ব ঝাড়ুর বাগান এলাকার মো. মতিউর রহমান (২৯)। এ ছাড়া মাদক সেবনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে মো. রাকিবুল হাসান (১৯), মো. আশরাফুল ইসলাম (১৯), মো. রাব্বি (১৯) ও মো. আব্দুল্লাহ আল লতিফ (১৮) কে। অন্যদিকে পূর্বের একটি মামলার এজাহারনামীয় পলাতক আসামি হিসেবে বাবু বড়ুয়া (৪০) কে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।