নারায়ণগঞ্জের রূপগঞ্জে পরিত্যক্ত ভবন থেকে ৫টি পাইপগান, ৩টি গুলির খোসাসহ বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করেছে র?্যাব। গতকাল রাতে রূপগঞ্জের তারাবো এলাকার একটি পরিত্যক্ত ভবনে অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়। শুক্রবার র্যাব-১১ এর কোম্পানি কমান্ডার বিসিজিএম লে. নাঈম উল হক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। র্যাব জানান, গতকাল দিবাগত রাত ৩টার দিকে তারাবো এলাকায় একটি পরিত্যক্ত ভবনে মাদক বেচাকেনা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ অভিযান চালায়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন দ্রুত পালিয়ে যায়। এ সময় পরিত্যক্ত ভবন তল্লাশি করে পাইপগান, গুলির খোসাসহ ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় শুক্রবার সকালে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।
রূপগঞ্জে পরিত্যক্ত ভবন থেকে পাইপগান, গুলির খোসা ও গাঁজা উদ্ধার
স্টাফ রিপোর্টার, রূপগঞ্জ থেকে
২৯ আগস্ট (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
