‘ভায়োলেন্স’-এ অধরা খান

‘ভায়োলেন্স’-এ অধরা খান

ফন্ট সাইজ:

২০১৮ সালে বাপ্পি চৌধুরীর বিপরীতে ‘নায়ক’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় অধরা খানের। এরপর ‘মাতাল’, ‘পাগলের মতো ভালোবাসি’ ও ‘সুলতানপুর’সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করে সম্ভাবনার জানান দেন তিনি। বর্তমানে তার অভিনীত ‘দখিন দুয়ার’ ও ‘ঋতুকামিনী’ মুক্তির অপেক্ষায়। এদিকে, ২০২৫ সালে কানাডায় যাওয়ার পর অধরা খান আন্তর্জাতিক বিভিন্ন প্রজেক্টে কাজ করছেন। এবার কানাডাতেই বাংলাদেশি এক সিনেমায় যুক্ত হলেন তিনি। নতুন এই ছবিটির নাম হচ্ছে ‘ভায়োলেন্স’। পরিচালনা করছেন কামাল হোসেন বাবর। ছবিটিতে অ্যাকশন, রোমান্স, পলিটিক্স, থ্রিলার- সবকিছুই থাকবে। এরইমধ্যে এই ছবিতে কাজের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন অধরা। ছবিতে নিজের চরিত্র প্রসঙ্গে
অধরা মানবজমিনকে বলেন, ছবিটিতে আমার জন্ম ও বড় হওয়া কানাডাতেই। কানাডারই একটি বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্রী আমি। বিভিন্ন ঘটনার মধ্যদিয়ে

“এগিয়ে যায় সিনেমাটি। এখনই বাকি সব বলতে চাই না। জানা গেছে, এ ছবিতে অধরা অভিনয় করবেন জায়েদ খানের বিপরীতে। এরইমধ্যে যুক্তরাষ্ট্র থেকে কানাডায় পৌঁছেছেন এ নায়ক। দ্রুতই
ছবিটির শুটিং শুরু হবে। ছবিটিতে আরও অভিনয় করছেন শিরিন শিলা। এই নায়িকাও বর্তমানে কানাডাতেই রয়েছেন। ছবিটি প্রসঙ্গে অধরা খান বলেন, ছবিটির গল্প ও তাতে আমার চরিত্রটি খুব ভালো লেগেছে। তাছাড়া, এর শুটিং কানাডাতেই হচ্ছে। তাই আমার জন্য কাজটি করা সহজ হয়েছে। আমার বিশ্বাস, খুব ভালো কিছু হতে চলেছে।