না বলা কথা বলবেন অর্ষা

না বলা কথা বলবেন অর্ষা

ফন্ট সাইজ:

সম্প্রতি নাজিয়া হক অর্ষা তার জীবনের অনেক না বলা গল্প বলেছেন সময়ের অন্যতম পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-তে। রুম্মান রশীদ খানের সঞ্চালনায় পডকাস্টটির এই পর্ব প্রচারিত হবে আজ রাত ৯টায় মাছরাঙা টেলিভিশনে। ১৬ বছরের পথচলায় জুনিয়র আর্টিস্টের ছোট ছোট ফ্রেম থেকে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চ- অর্ষার এই যাত্রার নানা গল্প উঠে আসবে পডকাস্টটির বিশেষ পর্বে। অনুষ্ঠানটি প্রযোজনায় জেড আই ফয়সাল।