লালমোহনে ইয়াবাসহ আটক ৪

লালমোহনে ইয়াবাসহ আটক ৪

ফন্ট সাইজ:

ভোলার লালমোহন উপজেলায় ৫০ পিস ইয়াবাসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। গতকাল দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার রাতে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের রায়পুরা কান্দি এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো- উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের মো. হাসিবুল্লাহ শামিম (২৫), একই ইউনিয়নের মো. মাহমুদুল হাসান (২৪) এবং পশ্চিম চরউমেদ ইউনিয়নের মো. নূরনবী (২৪), ওই ইউনিয়নের মো. মনির (২৫)।

বিষয়টি নিশ্চিত করেছেন লালমোহন থানার এসআই মো. আসাদুজ্জামান। তিনি জানান, আটককৃত চার মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে শুক্রবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।