নতুন মৌলিক গান নিয়ে হাজির হচ্ছেন সংগীতশিল্পী রেহান রাসুল ও অস্ট্রেলিয়া প্রবাসী কণ্ঠশিল্পী রাপ্তি সারওয়াত। ‘দূরত্ব’ শিরোনামের গানটির কথা ও সুর করেছেন রেহান রাসুল। সংগীতায়োজন করেছেন তাসনুভ নাওয়াল। ‘দূরত্ব’ দিয়ে প্রথমবারের মতো একসঙ্গে কাজ করলেন রেহান ও রাপ্তি। আগামী মাসের শুরুতে ‘রাপ্তি সারওয়াত’ নামের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশের কথা রয়েছে।
আসছে রেহান রাপ্তির ‘দূরত্ব’
স্টাফ রিপোর্টার
২৯ আগস্ট (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
