হাসপাতালে উরফি জাভেদ

হাসপাতালে উরফি জাভেদ

ফন্ট সাইজ:

ভারতের বিতর্কিত তারকা উরফি জাভেদ হাসপাতালে ভর্তি। সামাজিক মাধ্যমে ছবি প্রকাশ করে অসুস্থতার খবর নিজেই সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন। ছবিতে দেখা যায়, হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছেন উরফি। পেছনে চলছে ‘ইতনি শক্তি হামে দে না দাতা’ গান। ক্যাপশনে তিনি লেখেন, বছরে একবার হাসপাতালে ভর্তি তো হতেই হবে। তবে ঠিক কী কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন, সে সম্পর্কে কিছু জানাননি তিনি।