প্রতিবন্ধীর ঘরের মালামাল লুট

ফন্ট সাইজ:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের হুরুয়া গ্রামে এক প্রতিবন্ধী ব্যক্তির বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। গতকাল গভীর রাতে সংঘটিত এ ঘটনায় নগদ অর্থসহ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। ঘটনাটি এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ভুক্তভোগী প্রতিবন্ধী দীপঙ্কর জানান, রাতে পরিবারের সদস্যরা ঘুমিয়ে থাকার সুযোগে চোরদল মাটি খুঁড়ে ঘরের ভেতরে প্রবেশ করে। পরে ঘরে থাকা মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়।

কান্নাজড়িত কণ্ঠে দীপঙ্কর বলেন, আমি একজন প্রতিবন্ধী মানুষ। অনেক কষ্ট করে সামান্য যা কিছু জোগাড় করেছিলাম, চোরেরা সব নিয়ে গেছে। এই ক্ষতি আমার জন্য অনেক বড় ধাক্কা। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা দ্রুত তদন্তের মাধ্যমে চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার এবং চুরি হওয়া মালামাল উদ্ধারের দাবি জানিয়েছেন।