জামালপুরের মাদারগঞ্জে সেচ পাম্পের ঘর থেকে রূপসী (১৬) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার চরপাকেরদহ এলাকার একটি সেচ পাম্পের ঘর থেকে লাশ উদ্ধার করে মাদারগঞ্জ মডেল থানার পুলিশ। ওই তরুণী উপজেলার ঘোনাপাড়া এলাকার ছাইর উদ্দীনের মেয়ে।
জানা যায়, সকালে ধানক্ষেতে পানি দেয়ার জন্য হান্নানের সেচ পাম্পে যায় এক কৃষক। সেখানে গিয়ে তিনি একটি মেয়ের লাশ দেখতে পান, পরে থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে। এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার ওসি স্নেহাশিস রায় বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে।
