৩ উইকেটের জয়ে শীর্ষেই থাকলো বাংলাদেশ এইচপি

টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ

৩ উইকেটের জয়ে শীর্ষেই থাকলো বাংলাদেশ এইচপি

ফন্ট সাইজ:

অস্ট্রেলিয়ার টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে আরেকটি জয় তুলে নিলো বাংলাদেশ এইচপি। নর্দার্ন টেরিটোরি স্ট্রাইকের বিপক্ষে আজ লাল-সবুজের প্রতিনিধিদের জয় ৩ উইকেটে। ফলে ৯ দলের টুর্নামেন্টে শীর্ষেই থাকলো ইরফান শুক্কুরের দল।

ডারউইনের মারারা ক্রিকেট গ্রাউন্ডে টসে জিতে আগে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেটে ১৪৩ রান তোলে নর্দার্ন টেরিটোরি। রান তাড়ায় ১০ বল ও ৩ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় এইচপি। লাল-সবুজের প্রতিনিধিদের হয়ে ৩৭ বলে সর্বোচ্চ ৪৭ রান করেন সাব্বির রহমান। দ্বিতীয় সর্বোচ্চ ২২ রান আসে ওপেনার হাবিবুর রহমান সোহানের ব্যাট থেকে।

এর আগে নর্দার্ন টেরিটোরির ব্যাটিং লাইনআপ একাই ধসিয়ে দেন মোহাম্মদ রুবেল। ৪ ওভারে ২১ রান দিয়ে তুলে নেন ৫ উইকেট। সাকুল্যে টুর্নামেন্টে এ রহস্য স্পিনারের মোট উইকেট হলো ২০টি। ৬ ম্যাচে ৫ জয় ও ১ হারে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেই থাকলো এইচপি দল।