২৪৬ রানে জিতলো অনূর্ধ্ব-১৯ দল

গেম ডেভেলপমেন্ট ট্রফি

২৪৬ রানে জিতলো অনূর্ধ্ব-১৯ দল

ফন্ট সাইজ:

বাংলাদেশে ক্রিকেট বোর্ডের গেম ডেভেলপমেন্ট ট্রফি টুর্নামেন্টে শুভসূচনা করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দলকে ২৪৬ রানের বড় ব্যবধানে হারায় তারা।




টস জিতে প্রথমে ব্যাট করে অনূর্ধ্ব-১৯ দল। জারিফ সিয়ামের ৯৯, আহসানের ৬৭ এবং ফরিদ হাসান ফয়সালের ৬২ রানের সুবাদে ৪৩ ওভারে ৮ উইকেটে ৩২৯ রানের পাহাড়সমান সংগ্রহ দাঁড় করায় তারা। লক্ষ্য তাড়া করতে নেমে অনূর্ধ্ব-১৯ দলের বোলিং তোপে মাত্র ২৯.১ ওভারে ৮৩ রানেই গুটিয়ে যায় অনূর্ধ্ব-১৭ দল। দলের পক্ষে সর্বোচ্চ ২৪ রান করেন ইমরান ভূঁইয়া। অনূর্ধ্ব-১৯ দলের শাকিল খান ৩ উইকেট শিকার করেন।