নির্বাচন ঘিরে বাড়িমুখী পোশাক শ্রমিকরা, সড়কে যানবাহনের চাপ

নির্বাচন ঘিরে বাড়িমুখী পোশাক শ্রমিকরা, সড়কে যানবাহনের চাপ

ফন্ট সাইজ:

গাজীপুরের শিল্প কারখানায় ৪ দিনের ছুটি ঘোষণা হাওয়ায় বাড়িমুখী হচ্ছেন শ্রমিকেরা ছুটছেন গ্রামের বাড়িতে। এতে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ কয়েক গুণ বেড়েছে। কোথাও কোথাও থেমে থেমে চলছে যানবাহন। দুর্ভোগে পড়েছেন ঘরমুখী যাত্রীরা। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দুর্ভোগ কমছে।

মঙ্গলবার সকাল থেকেই উত্তরাঞ্চল ও উত্তরবঙ্গমুখী শিল্প কারখানার শ্রমিক ও নানা শ্রেণি-পেশার লোকজন ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তায় এবং ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা মোড়ে জড়ো হন।

অনেকে পর্যাপ্ত বাহন না পেয়ে ট্রাক, পিকআপ ভ্যানসহ বিভিন্ন যানবাহনে চড়ে গন্তব্যের রওনা দেন। গাজীপুরের টঙ্গী, বোর্ড বাজার, ভোগড়া মোড়, সফিপুর, মৌচাক ও কোনাবাড়ী এলাকায় একই চিত্র দেখা গেছে।

যাত্রীদের অভিযোগ, যানবাহনের সংখ্যা কম থাকার সুযোগে প্রতিটি গাড়িতে অতিরিক্ত ভাড়া নেয়া হচ্ছে। এদিকে, অতিরিক্ত বাস ভাড়া আদায়ের অভিযোগে পোশাক শ্রমিক ও ঘরমুখো যাত্রীরা নবীনগর-চন্দ্রা মহাসড়ক আশুলিয়ায় অবরোধ করে। এতে ওই সড়কে যান চলাচল ব্যাহত হয়।

অবরোধকারীরা জানান, সোমবার পোশাক কারখানার শ্রমিকদের শেষ কর্মদিবস ছিল। নির্বাচন উপলক্ষে শ্রমিক ও সাধারণ মানুষ গ্রামের বাড়ির উদ্দেশে রওনা দিলে সুযোগ নিয়ে বাসচালক ও সহকারীরা স্বাভাবিক ভাড়ার চেয়ে কয়েকগুণ বেশি আদায় করছেন। অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ ও ন্যায্য ভাড়া কার্যকরের দাবিতে তারা সড়ক অবরোধে নামেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন