ঢাকা ওয়াসা জোন-১০ এ কর্মরত এপিও শাহরিয়ার শামীম কর্তৃপক্ষের অবহেলায় গাড়ি চাপায় মর্মান্তিক মৃত্যুর ঘটনার প্রতিবাদে বিক্ষোভ করেছেন ওয়াসার শ্রমিক কর্মচারীরা। বৃহস্পতিবার সকাল ১১টায় ওয়াসা ভবন তৃতীয় তলায় এমডি চত্বরে ঢাকা ওয়াসা জাতীয়তাবাদী এম্বারমিজ ইউনিয়ন (রেজিঃ নং-ঢাকা-৩১৮৫) সিবিএ আয়োজিত এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় শাহরিয়ার শামীমের মৃত্যুর ঘটনার সঠিক বিচার ও উপযুক্ত ক্ষতিপূরণের দাবি তারা। এতে সভাপতিত্ব করেন ঢাকা ওয়াসা জাতীয়তাবাদী এমপ্লয়িজ ইউনিয়ন সিবিএ-এর সভাপতি আজিজুল আলম খানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সিবিএ-এর সাধারণ সম্পাদক মনির হোসেন পাটোয়ারীসহ সিবিএ-এর আঞ্চলিক ও কেন্দ্রীয় নেতারা।
বিক্ষোভ সমাবেশে ঢাকা ওয়াসার উপ-ব্যবস্থাপনা পরিচালক প্রশাসন (মানবসম্পদ উন্নয়ন), উপ-ব্যবস্থাপনা পরিচালক অথ উপ-ব্যবস্থাপনা পরিচালক ও এন্ড এম, প্রধান প্রকৌশলী, এবং সচিব উপস্থিত হয়ে শ্রমিক কর্মচারীদের দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করেন।
পরিশেষে সভাপতি প্রত্যেক অঞ্চল/বিভাগে পরবর্তিত নির্দেশ না দেওয়া পর্যন্ত সকাল ১০টা হতে ১১টা পর্যন্ত বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন। এবং সকলকে ঐক্যবদ্ধ ভাবে ঢাকা ওয়াসার সুনাম অক্ষুন্ন রাখার লক্ষ্যে দ্বায়িত্ব পালনের নির্দেশ প্রদান করেন। অতঃপর উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন।
