এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইপর্বে ‘সি’ গ্রুপে পড়েছে বাংলাদেশ। এই গ্রুপে বাংলাদেশের সঙ্গী সংযুক্ত আরব আমিরাত, সিরিয়া, ভুটান ও ম্যাকাও। ‘সি’ গ্রুপের আয়োজক সংযুক্ত আরব আমিরাত। বাংলাদেশের বাছাইপর্বের ম্যাচগুলো তাই আরব আমিরাতে হবে। মালয়েশিয়ার কুয়ালালামপুরে এএফসি হাউসে অনুষ্ঠিত ড্র’য়ে গতকাল ৩৫টি দলকে সাতটি গ্রুপে ভাগ করা হয়। প্রতি গ্রুপে রয়েছে পাঁচটি করে দল। সাত গ্রুপের চ্যাম্পিয়ন দল সরাসরি খেলবে মূল পর্বে। এছাড়া অস্ট্রেলিয়া, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, কাতার, সৌদি আরব, তাজিকিস্তান, উজবেকিস্তান ও ভিয়েতনাম মূল পর্বে খেলবে সরাসরি।
বাছাইপর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ৮ থেকে ২০শে নভেম্বর। আগামী বছরের ১২ থেকে ২৯শে মে উজবেকিস্তানে অনুষ্ঠিত হবে এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের মূল পর্ব।
কোন দল কোন গ্রুপে
‘এ’ গ্রুপ: ইন্দোনেশিয়া, মিয়ানমার, আফগানিস্তান, ফিলিপাইন ও কম্বোডিয়া।
‘বি’ গ্রুপ: থাইল্যান্ড, ইরাক, হংকং, চীনা তাইপে ও মালদ্বীপ।
‘সি’ গ্রুপ: সংযুক্ত আরব আমিরাত, বাংলাদেশ, সিরিয়া, ভুটান ও ম্যাকাও।
‘ডি’ গ্রুপ: ইরান, লাওস, জর্ডান, পাকিস্তান ও শ্রীলঙ্কা।
‘ই’ গ্রুপ:ঢ় ভারত, মালয়েশিয়া, ফিলিস্তিন, সিঙ্গাপুর ও গুয়াম।
‘এফ’ গ্রুপ: ইয়েমেন, তুর্কমিনিস্তান, কিরগিজস্তান, মঙ্গোলিয়া ও নর্দার্ন মারিয়ানা আইল্যান্ডস।
‘জি’ গ্রুপ: ওমান, কুয়েত, বাহরাইন, লেবানন ও ব্রুনেই দারুসসালাম।
